1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে মামলার প্রতিবাদে ট্রাক শ্রমিকদের মানববন্ধন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

বিশ্বনাথে মামলার প্রতিবাদে ট্রাক শ্রমিকদের মানববন্ধন

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৬৭ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান, শ্রমিক ইউনিয়নের অর্ন্তভুক্ত বিশ্বনাথ উপজেলা উপ-কমিটির সভাপতি ফরিদ মিয়ার ওপর আল আমিন ব্রিক ফিল্ডের সত্ত্বাধিকারী ঈর্শাদ আলীর দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতুতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।

প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন।

সভায় আরও বক্তব্য দেন, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুল মতিন, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বিশ্বনাথ উপ-কমিটির সাধারণ সম্পাদক তুরণ চৌধুরী, ওসমানীনগর উপজেলার সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, বিশ্বনাথ উপজেলার শ্রমিক নেতা সুন্দর আলী রুহুল প্রমুখ।

মানববন্ধন পরিচালনা করেন জেলা কমিটির সদস্য আলী আহমদ। মানববন্ধনে বৃষ্টি উপেক্ষা করে সিলেট জেলা ও বিভিন্ন উপজেলার শ্রমিক নেতারাসহ বিপুল সংখ্যক পরিবহন শ্রমিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আল আমিন ব্রিক ফিল্ডের সত্ত্বাধিকারী ঈশার্দ আলী একজন মামলাবাজ ও প্রতারক লোক। তিনি ইতোমধ্যে উপজেলার ১৫০ জন মানুষের কাছ থেকে প্রায় ৪৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

এখন তার ওপর এক ডজন মামলাও রয়েছে। কিন্তু মামলার সেইসব বাদীদের বিরুদ্ধে এখন হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি করছেন তিনি।

এ সময় বক্তারা শ্রমিক নেতা ফরিদ মিয়ার ওপর থেকে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca