1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে পলাতক আসামি সেবুল গ্রেফতার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

বিশ্বনাথে পলাতক আসামি সেবুল গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২১৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে যৌতুক নিরোধ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সে উপজেলার লামাকাজি ইউনিয়নের হেকুরাগাঁও গ্রামের মৃত হাজী আপ্তাব আলীর ছেলে সেবুল মিয়া (৩৫)। (৭ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে উপজেলার সৎপুরবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই গোপেশ চন্দ্র দাস বলেন, যৌতুক নিরোধ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছিল সেবুল। পরে আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

এব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, সেবুল মিয়া নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca