1. admin@haworbarta.com : admin :
ছাতক পৌরসভার নামে টোল আদায় বন্ধে ট্রাক-কাভার্ডভ্যান মালিক ও শ্রমিক সমিতির সভা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

ছাতক পৌরসভার নামে টোল আদায় বন্ধে ট্রাক-কাভার্ডভ্যান মালিক ও শ্রমিক সমিতির সভা 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ-ছাতকে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির এক সভা শনিবার (২৩ অক্টোবর) রাতে শহরের চিলিস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রিপন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আলা উদ্দিন, সহ-সভাপতি এমাদ উদ্দিন, সহ-সভাপতি আনিছুর রহমান চৌধুরী সুমন, সহ-সভাপতি রিয়াজ আহমদ রাজু, সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি রেজাউল করিম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক কুহিন চৌধুরী, রিপন গুপ্ত, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম সাইদ, ট্রাক চালক শ্রমিক সংগঠনের সভাপতি মিন্টু ঘোষ, সাধারণ সম্পাদক আবির আহমদ অভি, সহ-সভাপতি সুহেল আহমদ, সাবেক সভাপতি কবির আহমদ, ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, প্রচার সম্পাদক নুরুজ্জামান মিয়া, সদস্য সাইফুর রহমান, কবির উদ্দিন, ট্রাক চালক শ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমদ প্রমুখ। সভায় সমিতির ফুল মিয়া, মাহবুবুর আলম, সঞ্জিব পাল মুন্না, হিমাংশু দেবনাথ, মখলিছ মিয়া, মাজেদুল আলম, উত্তম দাস, সুহেল আহমদ, জাহাঙ্গীর আলম, হেলাল উজ জামান, আনোয়ার মিয়া, বাবলু তালুকদার, তারেক মিয়া, আজির উদ্দিন, আব্দুল হান্নান, মঈনুল আমিন সহ ছাতক ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও ট্রাক চালক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেছেন, ছাতক পৌরসভার নামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরী থেকে ট্রিপ প্রতি চাঁদা আদায় করা হচ্ছে।

৪০ থেকে ৩০০ টাকা হারে প্রতি ট্রিপে চাঁদা আদায় করা হয়ে থাকে। শহরের প্রবেশমুখে পৌরসভার নামে এ চাঁদা আদায় করা হয়। যা সিলেট বিভাগের অন্য কোনো পৌরসভায় নেই। বক্তারা অবিলম্বে শহরে ট্রাক-কাভার্ডভ্যান, পিকআপ থেকে চাঁদা আদায় বন্ধ করার দাবি জানিয়ে বলেন, গত ২৬ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের এক সভার সিদ্ধান্তে টার্মিনাল ব্যতিরেকে অন্য কোনো সড়ক বা মহাসড়কে সিটি কর্পোরেশন ও পৌরসভার চাঁদা/টোল উত্তোলন বন্ধের নির্দেশনা রয়েছে। এক্ষেত্রে ছাতক পৌরসভার নামে চাঁদা ও টোল আদায় অবৈধ বলে দাবি করে সেটি বন্ধ করতে তারা ১০ দিনের সময় বেধে দিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও ট্রাক চালক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। বক্তারা এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সভায় এ ব্যাপারে ছাতক ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলা উদ্দিনকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca