1. admin@haworbarta.com : admin :
জাদুকাটা নদীতে টাস্কফোর্সের অভিযান- হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

জাদুকাটা নদীতে টাস্কফোর্সের অভিযান- হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১৩৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর পাড়কাটা বন্ধে টাস্কফোর্সের অভিযান হয়েছে। এসময় ১৮ ব্যক্তিকে জরিমানা ও দুজনকে কারাদণ্ড প্রদান করা হয়।

 

সোমবার (১৬ নভেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় দিনব্যাপী টাস্কফোর্সের এই অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান কবির।

 

জানা গেছে, উপজেলার জাদুকাটা নদীতে সীমানার বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সেইভ মেশিন ব্যবহার করার অভিযোগে ১০ মামলায় ১৬ ব্যক্তিকে ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও ২টি মামলায় নদীর অননোমোদিত স্থান থেকে বালু উত্তোলনের অভিযোগে ২ ব্যক্তির প্রত্যেককে ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানাসহ ৩ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাদেরকে আরও ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে সেভ মেশিনগুলো বিনষ্ট করা হয়েছে।

 

এসময় তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান কবির জেল-জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবেশ ও নদী রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না। অন্যায়কারী যত বড় শক্তিশালী হউক তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca