1. admin@haworbarta.com : admin :
আনোয়ারায় ৬ চেয়ারম্যান প্রার্থীসহ ৩৩ জনের মনোনয়ন প্রত্যাহার,হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

আনোয়ারায় ৬ চেয়ারম্যান প্রার্থীসহ ৩৩ জনের মনোনয়ন প্রত্যাহার,হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১২৪ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধিঃ-

পঞ্চমধাপে ইউপি নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রবিবার (১৯ ডিসেম্বর) ৩৯ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেয়। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ ও সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেয়। তবে সংরক্ষিত মহিলা সদস্য পদে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, রবিবার নির্বাচনী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে উপজেলার বৈরাগ ইউনিয়ন ৪ ইউপি সদস্য, বারশত ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম চৌধুরী বাবুল ও সমীরন নাথসহ ৩ ইউপি সদস্য, রায়পুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ছালামত উল্লাহ চৌধুরীসহ ২ ইউপি সদস্য, বটতলী ইউনিয়নে ৪ ইউপি সদস্য, বরুমচড়া ইউনিয়নে ১ ইউপি সদস্য, বারখাইন ইউনিয়নে ২ ইউপি সদস্য, আনোয়ারা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী স্বপন ধরসহ ৭ ইউপি সদস্য, চাতরী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সামশুল ইসলাম চৌধুরীসহ ৫ ইউপি সদস্য এবং পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলীসহ ৫ ইউপি সদস্য তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়। তবে হাইলধর ইউনিয়নে কেও মনোনয়ন পত্র প্রত্যাহার করেনি।

আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার খালেদ জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে উপজেলার ১০ ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী ও ৩৩ জন ইউপি সদস্য তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। তাঁরা ব্যক্তিগত কারণ দেখিয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca