বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

খুলনার ডুমুরিয়ায় পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

অয়ন সরকার
  • প্রকাশ রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২০১ বার পড়া হয়েছে

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি 

খুলনার ডুমুরিয়ায় পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার (২২ আগস্ট) সকালে ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের চহেড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ (২২ আগস্ট) সকালে চহেড়া গ্রামের একটি পুকুরে এলাকাবাসী একটি লাশ পানিতে ভাসতে দেখে। এরপর তারা গ্রাম পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করে।

বিষয়টি ডুমুরিয়া পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অজ্ঞাত উদ্ধার হওয়া লাশটি থানায় নিয়ে যায় পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।

এবিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী কাজ চলছে। দ্রুতভাবে অজ্ঞাত লাশটি ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281