1. admin@haworbarta.com : admin :
এ্যাড. আব্দুর রহমান গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

এ্যাড. আব্দুর রহমান গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১৮ মে, ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধি। 

তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আইনজীবী এ্যাড, আব্দুর রহমান গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৮ মে) সকালে তাঁর প্রতিষ্ঠিত শাহাপুর সিরাজ উদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম মৃত্যুবার্ষি উপলক্ষে, স্নরণসভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

স্নরণসভায় শাহাপুর সিরাজ উদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার এর সভাপতিত্বে ও শিক্ষক তুষার চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার জামাতা শেখ হাসিবুর রহমান হাসিব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক আব্দুর রব, শেখ নজরুল ইসলাম, আবু সালেহ,অরবিন্দু কুমার, শ্যামল কান্তি, অজিয়ার রহমান, শিক্ষিকা নার্গিস আক্তার এবং প্রতিষ্ঠান সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক,সহ স্কুলের ছাত্র-ছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, এলাকাবাসী ও নিহতের স্বজনরা উপিস্থিত ছিলেন। এদিকে দিনটি উপলক্ষ্যে তাঁর পরিবারের পক্ষ থেকেও পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়।

উল্লেখ্য, এড. আব্দুর রহমান গাজীর তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাপুর গ্রামের মরহুম সিরাজ উদ্দীন গাজীর বড় ছেলে। তিনি সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সাবেক এপিপি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।

গত বছরের ১৮ মে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রহী রেখে যান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca