1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৩ আওয়ামীলীগ নেতা বহিষ্কার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কুষ্টিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৩ আওয়ামীলীগ নেতা বহিষ্কার

কে এম শহীন রেজা
  • প্রকাশ সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৩ জন নেতা আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার দুপুরে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু ও সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা’র স্বাক্ষরিত চিঠি সাংবাদিকদের নিকট প্রেরণ করেন।

তারা হলেন, ধরমপুর ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল হক, জুনিয়াদহ ইউপি নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান ও চাঁদগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজিবুল হক মুকুল।

আসন্ন ভেড়ামারা উপজেলার ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনে অংশ গ্রহন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ৩ নেতা বহিষ্কার করেন।

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা জানান, দলীয় গঠনতন্ত্রের ৪৬ (ক) ও (ঠ) অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার অপরাধে ৩ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়নের জন্য জেলা কমিটিকে সুপারিশ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca