1. admin@haworbarta.com : admin :
কেমিক্যালমুক্ত আম চেনার উপায়। হাওর বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কেমিক্যালমুক্ত আম চেনার উপায়। হাওর বার্তা

মোঃ আবু খালেদ
  • প্রকাশ শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৭২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি দক্ষিণ সুনামগঞ্জ

সুস্বাদু ও পুষ্টিকর ফল আম। মজার আম গুলো ভিটামিন ও মিনারেলে ভরপুর। আমাদের দেশের প্রায় সবাই আম খেতে পছন্দ করে। কারণ এ দেশের উৎপন্ন হওয়া আমগুলো মিষ্টি ও পুষ্টিতে ভরপুর হয়ে থাকে।এ জন্যই আমকে বলা হয় ফলের রাজা।

উন্নতজাতের আমগুলোর মধ্যে গোপালভোগ, হাঁড়িভাঙা, হিমসাগর, আম্রপালি ও ফজলি। আর সবার শেষে পাওয়া যায় আশ্বিনা ও বারি-৪ জাতের আম।

এসব আম আমরা বাজারে পেয়ে থাকি। কিন্তু বাজার থেকে কেনা আম কেমিক্যাল মুক্ত কিনা বুঝবেন কীভাবে? আমের হাজারো গুণ কোনো কাজেই আসে না, যদি আমে ক্ষতিকর কেমিক্যাল মেশানো থাকে। কেমিক্যাল যুক্ত আম খেলে শরীরের বড় ক্ষতি বয়ে আনে।

আমে মেশানো কেমিক্যাল মানুষের শরীরে গেলে ত্বকের ক্যানসার, কোলন ক্যানসার, জরায়ুর ক্যানসার, লিভার ও কিডনির সমস্যা, মস্তিষ্কের ক্ষতির মতো মারাত্মক রোগ হতে পারে।

পাকা আম দেখে কিনতে হবে। আর চেনার সহজ উপায় হচ্ছে—

*বেশি চকচকে দেখায় এমন আম কখনই কেনা যাবে না
*গাছপাকা আমের গায়ে মিষ্টি গন্ধ থাকবে
* নাকের কাছে আম নিয়ে গন্ধ পরখ করে নিতে হবে। জানতে হবে কোন আম কখন পরিপক্ব হয়।
* বাজার থেকে আম এনে খাওয়ার আগে অন্তত ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিন।

জেনে নিন রাসায়নিকভাবে পাকানো আম চেনার উপায়—

* ফলের চেহারা হবে উজ্জ্বল ও আকর্ষণীয়।

* কেমিক্যাল দিয়ে পাকানো আমের সব দিকটাই সমানভাবে পাকবে; কিন্তু গাছ পাকা ফলের সব দিক কখনই সমানভাবে পাকে না।

* রাসায়নিক দিয়ে পাকানো ফলে স্বাভাবিক পাকা ফলের মতো মিষ্টি গন্ধ থাকে না।

* প্রাকৃতিকভাবে পাকা ফলের চামড়ার ওপর এক ফোঁটা আয়োডিন দিলে তা গাঢ় নীল অথবা কালো বর্ণের হয়ে যাবে। কিন্তু কেমিক্যাল দ্বারা পাকানো ফলে আয়োডিনের রঙ অপরিবর্তিত থাকে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca