1. admin@haworbarta.com : admin :
ছাতকে হামলা ও মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা-হাওড় বাার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

ছাতকে হামলা ও মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা-হাওড় বাার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৮৩ বার পড়া হয়েছে

প্রতিনিধি::ছাতকে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ লোকজনের হামলায় বাদশা মিয়া (৩৬) নামের এক ব্যক্তি আহত হয়েছে। এ ঘটনায় শনিবার (১০ জুলাই) ছাতক থানায় একটি মামলা (নং-৯) এফআইআর হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।

উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বড় সৈদেরগাঁও (ধারণ) গ্রামের মৃত ছমরু মিয়ার পুত্র ও হামলায় আহত বাদশা মিয়া বাদি হয়ে একই গ্রামের ওয়াব আলীর পুত্র ইমরান হোসেন শামীম, মৃত মকবুল আলীর পুত্র গয়াছ আহমদ, মৃত আরশ আলীর পুত্র হেলাল আহমদ, গয়াছ মিয়ার পুত্র আল মামুন ও ওয়াব আলীর পুত্র লাহিন মিয়াকে অভিযুক্ত করে এ মামলাটি দায়ের করেন।

দায়েরি মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিপক্ষের লোকজনের সাথে দীর্ঘদিন ধরে বাদি বাদশা মিয়ার ভূমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে প্রতিপক্ষের লোকজনরা বিভিন্ন সময়ে কালিগালাজসহ হুমকি দিয়ে আসছিল।
গত ৬ জুলাই বিকেলে স্থানীয় ধারণবাজারের পশ্চিম গলিতে গেলে বাদিকে দেখা মাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা প্রতিপক্ষের লোকজনরা দেশীও প্রাণ নাশের অস্ত্র দিয়ে তার উপর হামলা চালিয়ে আহত করে নগদ ১লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কৈতক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ইমরান হোসেন শামীমকে প্রধান আসামী করে ৫জনের বিরুদ্ধে ছাতক থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, ছাতক থানার উপ-পরিদর্শক আতিকুল আলম খন্দকার মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca