

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে চৌত্রিশ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত ১০ ঘটিকার দিকে ছাতক পৌর শহরের বাগবাড়ী শিবটিলা খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম রকি আর্চায্য (২০)। সে দক্ষিন বাগবাড়ী রেলওয়ে কলোনীর মৃত রিংকু আর্চায্য’র ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান এর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স সাইফুল ইসলাম, সোহেল মিয়া অভিযান পরিচালনা করে ৩৪ বোতল ভারতীয় এমসি ডুয়েল নম্বর-০১ মদসহ রকি আর্চায্যকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ছাতক থানার ওসি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।##


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

