1. admin@haworbarta.com : admin :
তালায় বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র সৈয়দ তরিকুল ইসলামের জানাজা সম্পন্ন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

তালায় বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র সৈয়দ তরিকুল ইসলামের জানাজা সম্পন্ন

মোঃ লিটন হোসাইন (তালা সাতক্ষীরা প্রতিনিধি)
  • প্রকাশ মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৭৭ বার পড়া হয়েছে

তালায় ব্যবসায়ী ও খেলোয়াড় সৈয়দ তরিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।(ইন্না লিল্লাহী ওয়া……রাজিউন) সোমবার (০৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার নতুনরাস্তা এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।

আজ আছরবাদ তালা উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থান আটারই গ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে।
তরিকুল ইসলামের ভাই সৈয়দ সোহেল জানান,খুলনার আবু নাসের হাসপাতালে মা রহিমা বেগম চিকিৎসাধীন রয়েছেন। আমাদের ছোট ভাই সৈয়দ তরিকুল ইসলাম মাকে দেখতে গিয়েছিলেন। মাকে দেখে মোটরসাইকেল যোগে খুলনা থেকে বাড়িতে ফেরার পথে ডুমুরিয়া নামক স্থানে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তরিকুল মৃত্যুবরণ করেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, একটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিল।বিপরীত দিক খুলনা থেকে তরিকুল ইসলাম মোটরসাইকেলযোগে সাতক্ষীরার তালায় ফিরছিলেন।পথিমধ্যে নতুন রাস্তা এলাকায় একটি ইজিবাইক ওভারটেক করার পর পেছনে থাকা ট্রাকটি ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছন দিকে আঘাত করে তরিকুল। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ট্রাকটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca