1. admin@haworbarta.com : admin :
তালায় স্কুলছাত্রী অপহরণে বাধা দেওয়ায় মানবাধিকার কর্মী আহত-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

তালায় স্কুলছাত্রী অপহরণে বাধা দেওয়ায় মানবাধিকার কর্মী আহত-হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৫১ বার পড়া হয়েছে

হুসাইন, তালা প্রতিনিধি

তালায় বরাত গ্ৰামে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে। এ সময় মানবাধিকার কর্মী আহত হয়েছে বলে জানা যায়।

অপহরনকারী হলেন,তালা উপজেলার ইসলামকাঠি ইউনিয়নের মনোহর পুর গ্ৰামের বাসিন্দা জাহাতাপ উদ্দিনের পুত্র নাদিম।

ঘটনার বিবরণে প্রকাশ,শনিবার (১০জুন) সকাল দশটার দিকে একই ইউনিয়নের বরাত গ্রামের দশম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে নাদিম মোটর বাইকে করে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেব। পরক্ষণে এলাকাবাসীর চিৎকারে জনগন ধাওয়া করে মনোহরপুর গ্রামে হোসেন সাহেবের বাড়ির সামনে তাদেরকে আটক করে। এই সংবাদ শুনেই মানবাধিকার কর্মী বলাই দাস সেখানে উপস্থিত হন। বলাই দাস ছেলেটির কাছে এই বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ছেলেটি মানবাধিকার কর্মীর উপর চড়াও হন। ছেলেটি কারো কিছু বুঝতে না দিয়েই তার কাছে থাকা ছুরি দিয়ে মানবাধিকার কর্মীর উপর আঘাত করে এবং তার পায়ের শিরা কেটে গুরুতর আহত হন।

এ বিষয়ে মানবাধিকারকর্মী বলাই দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই নাদিম বখাটে ও ইফটিজার হিসাবে এলাকায় পরিচিত ।জনগন নাদিমকে হোসেন সাহেবের বাড়ির সামনে আটক করে। আমি জানতে পেরে তৎক্ষনাৎ সেখানে পৌঁছায় এবং আমি ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে শে আমার উপর চড়াও হয় এবং তার কাছে থাকা ছুরি দিয়ে আমার কাধ বরাবর আঘাত করে লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার পায়ে লাগে আমার পায়ের সিরা কেটে যায় আমি গুরুতর আহত হয়। সাথে সাথে স্থানীয় জনগণ আমাকে ধরাধরি করে ডাক্তার-খানা নিয়ে আসে। আমার পায়ে আট টি সেলায় দেওয়া হয়।মামলার জন্য প্রস্তুতি চলছে।

স্থানীয় এলাকাবাসী জানান, মনোহর পুর গ্ৰামের ইউ পি সদস্য অপহরণকারী নাদিমের আত্মীয় হওয়ায় অর্থের বিনিময়ে বরাত গ্ৰামের ইউ পি সদস্য সাথে যোগসাজশ করে বিষয় টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুভাষ সেন জানান, আমি সারাদিন পরিষদের কাজে উপজেলায় ব্যস্ত ছিলাম বিষয়টি আমার জানা নাই আমি বিস্তারিত জেনে আপনাদেরকে জানাবো ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca