শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে এমপি সহ অর্ধশতাধিক আহতধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ানছাতকে দুর্ধর্ষ ডাকাতি ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাতএক রাতেই নিঃস্ব খামারি হুশিয়ার আলীসাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরিখলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধানবিলুপ্তির পথে পাহাড়ি ছন ও ছনের তৈরী ঘরধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।

দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জনপ্রিয়তার শীর্ষে সুব্রত সামন্ত সরকার

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৮৬ বার পড়া হয়েছে

আব্দুস সামাদ আফিন্দী 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউপি নির্বাচন নিয়ে এলাকাবাসীর মধ্যে চলছে চরম উত্তেজনা । চায়ের দোকানে চলছে আড্ডার ঝড়। এলাকাবাসীর বক্তব্যে বেহেলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সুব্রত সামন্ত সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশি । তিনি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে আসন্ন ইউপি নির্বাচনে বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদ-প্রার্থী এবং মনোনয়ন প্রত্যাশী । এলাকাবাসী আরও জানান,তিনি বেহেলী ইউনিয়নের শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি,মাদকের হাত থেকে যুবক ও যুবতীদের রক্ষার জন্য খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করার পরামর্শ প্রদান করে আসছেন এবং তিনি নিজেও অংশগ্রহণ করছেন। দরিদ্র মানুষকে খাদ্য প্রদান এবং করোনা মহামারীর সময় বেহেলী ইউনিয়ন বাসীকে খাদ্য, ইফতার, ঈদ সামগ্রী ও আর্থিক সাহায্য করেছেন প্রতিনিয়ত। এলাকাবাসীরা এবার দক্ষ সংগঠক ও বলিষ্ঠ নেতৃত্ব, সৎ, সাহসী,ত্যাগী নেতাকে নির্বাচিত করবেন। আর সে তালিকায় জনপ্রিয়তার শীর্ষে আছে সুব্রত সামন্ত সরকার।

আসন্ন ইউপি নির্বাচন প্রসঙ্গে সুব্রত সামন্ত সরকার বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী। আমি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নৌকা পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে সারাদেশের মধ্যে উন্নয়নের রোল মডেল হবে বেহেলী ইউনিয়ন। আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ইউনিয়ন গঠনসহ সকল কর্মকান্ডে জনগনের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করা আমার লক্ষ্য। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। দল আমাকে নৌকা প্রতীক দিলে অবশ্যই আমি বেহেলী ইউনিয়নে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবো।

সুব্রত সামন্ত সরকার সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281