1. admin@haworbarta.com : admin :
নলছিটিতে পলাতক ফাঁসির আসামী গ্রেফতার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নলছিটিতে পলাতক ফাঁসির আসামী গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার সরমহল গ্রাম থেকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।

গ্রেফতারকৃত তাইজুল ইসলাম রাজু ওরফে রাজ (৪৫) সরমহল গ্রামের আইয়ুব আলী হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, তিনি খুলনার দৌলতপুর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৯ সালে দায়ের হওয়া ওই হত্যা মামলায় খুলনা জেলা ও দায়রা জজ আদালত তাইজুল ইসলাম রাজুকে ফাঁসির আদেশ দেন। এরপর থেকেই তিনি বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নলছিটি থানা পুলিশের একটি আভিযানিক দল সরমহল গ্রামে অভিযান চালায়। এ সময় একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন বলে জানতে পারে পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তাইজুল ইসলাম পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca