বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

নাসিরনগরে আইন শৃঙ্খলা কমিটির সভা-হাওড় বার্তা

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে

(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

আজ ১৪ জুন সোমবার সকালে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব নবাগত থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়। বক্তব্য রাখেন, চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল খায়ের, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুল রহমান আঁখি, ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ এ টি এম মোজাম্মেল সরকার মুকুল, গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজাহারুল ইসলাম, চাপরতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পারভেজ আহমেদ ভূইয়া, গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হোসেন প্রমূখ। সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় সভাপতি ও অতিথিবৃন্দ নবাগত থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকারকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন।।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281