শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ানছাতকে দুর্ধর্ষ ডাকাতি ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাতএক রাতেই নিঃস্ব খামারি হুশিয়ার আলীসাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরিখলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধানবিলুপ্তির পথে পাহাড়ি ছন ও ছনের তৈরী ঘরধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।খুলনা জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম।

নাসিরনগর থানায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৯ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর থানায় শারদীয় দুর্গাপূজা ২০২১ উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ১৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় নাসিরনগর থানা মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকারের সভাপতিত্বে ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি দের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল আহাদ, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আতিকুর রহমান, পূজা উদযাপন পরিষদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনাথ বন্ধু দাস, সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র চৌধুরী,থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য,বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুল রহমান আঁখি।এস আই জুলুস খান পাঠানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া, শ্রীবাস দাশ, সচিন্দ্র দাস, রাখাল বিশ্বাস প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিক, থানার এস আই, এ এস আইসহ পুলিশ ফোর্স, ১৩টি ইউনিয়নের পুজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। এ বছর নাসিরনগর উপজেলায় প্রায় ১৫৩ টি পূজা মণ্ডপে শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281