1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে ১৫ বছরের সাঁজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

বিশ্বনাথে ১৫ বছরের সাঁজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৩ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথে ১৫ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি ইউসুফ আলী (৩৮) কে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

সে উপজেলার আতাপুর গ্রামের তৈমুছ আলীর ছেলে। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে আসামির নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাতক আসামির বিরুদ্ধে মামলা রয়েছে।

পুলিশ সুত্রে জানায়, বিশ্বনাথ থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। মামলা নং ১৮/১৫ইং। আর ওই মামলায় আদালত তাকে ১৫ বছরের সাঁজা প্রদান করেন। এরপর থেকে আসামি পলাতক ছিল।

গ্রেফতারকৃত ইউনুস আলী গোলাপগঞ্জ মডেল থানার একটি অস্ত্র মামলার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী। ইউনুস আলী পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।

সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার আফতাবউজ্জামান রিগ্যান বলেন, গ্রেফতারকৃত আসামিকে আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca