1. admin@haworbarta.com : admin :
বিশ্বম্ভরপুরে সবুজ পরিবেশ গড়তে ৪২০ গাছ বিতরণ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বম্ভরপুরে সবুজ পরিবেশ গড়তে ৪২০ গাছ বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, মাদ্রাসা, সার্কেল সদস্য, স্পন্সর ও চাইল্ড ফোরাম সদস্যদের মাঝে ৪২০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে।

অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় এবং ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) কর্তৃক বাস্তবায়িত এলআরপি-৪৩ প্রকল্পের আওতায় এসব গাছ বিতরণ করা হয়।

গাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রায়হান ইসলাম, সমাজসেবা অফিসার মো. নুর উদ্দিন মাহমুদ, বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোহানা খাতুন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। পাশাপাশি ফলজ ও ঔষধি গাছ শিশুদের পুষ্টি ও পারিবারিক পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারা পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগানো নয়, লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca