1. admin@haworbarta.com : admin :
মদিনা যুবলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন পালিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

মদিনা যুবলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন পালিত

আনিছুর রহমান পলাশ
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৬ বার পড়া হয়েছে

আন্তজার্তিক ডেস্কঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠান করেছে মদিনা আওয়ামী যুবলীগ।

মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ শিকদার ও প্রচার সম্পাদক মাহমুদ মিলনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুসাফির ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান মুসাফির।

বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহ সভাপতি হাজী মোহাম্মদ মুসা,সহ সভাপতি শাহীন আহমেদ,সহ সভাপতি মোহাম্মদ আলী,সহ সভাপতি সাধীন আহমেদ দপ্তর সম্পাদক ওসমান গনি,সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সহ আরও অনেকে,বক্তারা বলেন,জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে একটি রোল মডেল, তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন, মোঃ ফয়সাল আহমেদ,মোঃ রাজু,সপন আহমেদ,আব্দুল্লাহ আল মামুন, পরে কেক কেটে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca