1. admin@haworbarta.com : admin :
সৌদি আরবে ব্রাক্ষণবাড়িয়ার দুই কৃতি সন্তানকে প্রবাসী কল্যাণ সংসদের সংবর্ধনা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সৌদি আরবে ব্রাক্ষণবাড়িয়ার দুই কৃতি সন্তানকে প্রবাসী কল্যাণ সংসদের সংবর্ধনা

মোখলেসুর রহমান অভি
  • প্রকাশ সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২১১ বার পড়া হয়েছে

আল-জুবাই সৌদি আরব প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাক্ষণবাড়িয়া জেলার দুই কৃর্তি সন্তান সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক মাহবুব আল হুদা মামুন মনোনীত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সন্ধ্যায় সৌদি আরবের দাম্মাম প্রদেশের আল জুবাইলে একটি হলরুমে ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ সংসদ আল-জুবাইল শাখা এ সংবর্ধনার আয়োজন করে। ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ সংসদের সভাপতি আরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এলাহীর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাম্মাম থেকে আগত ব্রাক্ষণবাড়িয়া জেলার কৃর্তি সন্তান সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাহবুব আল হুদা মামুন এবং সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক সৌদি আরব আল জুবাইলস্থ ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ সংসদের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ সংসদের প্রধান পৃষ্টপোষক, আল জুবাইলস্থ বাংলাদেশ কমিউনিটির সভাপতি সাদেকুর রহমান ভূঁইয়া, ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ সংসদের সাবেক সভাপতি আতিক আহমেদ দানা, উপদেষ্টা মোবারক হোসেন তামেন, উপদেষ্টা ডালিম খান, উপদেষ্টা মোহাম্মদ আলী, সহ সভাপতি জহির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও সহ সভাপতি মোঃ ইমরান খান, সহ সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক অহিদুল ইসলাম সাগর, প্রচার সম্পাদক সুহেল নুর, সহ স্বেচ্ছাসেবক সম্পাদক দেলোয়ার হোসেন। সংবর্ধনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দাম্মাম ও আল খোবার থেকে আগত জাহিদ আল ইসলাম আজাদ, অহিদ পাশা, মাওলানা হারুন অর রশিদ, জানে আলম, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, জাকির হোসেন, মনির হোসেন প্রমুখ।

এসময় মাহবুব আল হুদা মামুন ও হেলাল উদ্দিন ভূঁইয়া আবেগ আপ্লুল হয়ে পরেন।

মাহবুব আল হুদা মামুন বলেন–আল জুবাইলস্থ ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি কল্যাণ সংসদের নেতৃবৃন্দ আমাদেরকে সংবর্ধনা দিয়েছেন সেজন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমরা আপনাদের সবার দোয়া ও সহযোগীতা কামনা করি। এরকম একটি নির্দলীয় সুন্দর অনুষ্টান আয়োজন করার জন্য আমি ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি কল্যাণ সংসদ আল আল জুবাইলের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।

হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, এই সংবর্ধনা প্রবাসীদের হৃদয়ে ব্রাক্ষণবাড়িয়া জেলার মানুষের ভ্রার্তৃবোধের ইতিহাস হয়ে থাকবে। তিনি আল জুবাইলস্থ ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি কল্যাণ সংসদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca