

মাহমুদপুর চ্যাম্পিয়ন, নিশ্চিন্তপুর রানার্সআপ
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া ইউনাইটেড একাডেমির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় দাতিয়াপাড়ার লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ খেলা হয়।
ফাইনালে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মাহমুদপুর ফুটবল একাদশ ১-০ গোলে মধ্যনগরের বংশীকুন্ডা ইউনিয়নের নিশ্চিন্তপুর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নিশ্চিন্তপুর দল রানার্সআপ হয়েছে।
খেলায় প্রধান অতিথি ছিলেন মধ্যনগর উপজেলা যুবদলের সদস্য সচিব রায়হান উদ্দিন সোহেল। তিনি বলেন, ‘খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে রাখা সম্ভব। যুবসমাজ খেলাধুলায় মনোনিবেশ করলে মাদক ও অনলাইন জুয়ার মতো অপরাধ থেকে দূরে থাকবে।’
খেলা শেষে দাতিয়াপাড়া ইউনাইটেড একাডেমির উপদেষ্টা, লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি আজিজুল হক এবং শিক্ষক রিপন মিয়া রানার্সআপ দলের অধিনায়ক জীবন মিয়ার হাতে ট্রফি তুলে দেন। প্রধান অতিথি রায়হান উদ্দিন সোহেল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাকিল হাসান সাবের হাতে পুরস্কার হিসেবে একটি এলইডি টিভি তুলে দেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

