বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গোলাপগঞ্জে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভাসুনামগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী ফোরামে সহ-সভাপতি মুফতি মঈনুল হক মমিনসুনামগঞ্জ শিক্ষক ফোরামে যুগ্ম সম্পাদক হলেন প্রভাষক মাও. আতিকুল হকশান্তিগঞ্জে সড়কে বাস চাপায় যুবকের প্রাণহানী জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সহযোগিতার আশ্বাস পুলিশেরসিলেটে মোটর চালক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিতদিরাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন-সম্পাদক ইমরানজটিল সিজারে আস্থার নাম ডাঃ লিপিকাকেশবপুর ক্রিকেট ক্লাবে নতুন কমিটি ঘোষণা

তাহিরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিভিন্ন পণ্য জব্দ

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট ও লাউরগড় সীমান্তে বিওপির টহল দিল অভিযান চালিয়ে কয়লা, পাথর, ০২টি টাটা ট্রাক, বালু এবং ০৩টি স্টীল বডি নৌকা আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)


বিজিবি সূত্রে জানা যায়, টেকেরঘাট বিওপির টহল দল ০৬ মে বৃহস্পতিবার ০৬টা২০ মিনিট ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৮/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক স্থান হতে ১,২৫০ কেজি কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১৬,২৫০/- টাকা।


অপরদিকে, লাউরগড় বিওপির টহল দল ০৬ মে ২০২১ তারিখ ০১৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ২ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাদাঘাট ইউনিয়নের রাজারগাও নামক স্থান হতে ২৫০ ঘনফুট পাথর, ০২টি টাটা ট্রাক, ২০০ ঘনফুট সিলেকশন বালু এবং ০৩টি স্টীল বডি নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১,০৫,৩৪,০০০/- টাকা।


সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক তসলিম এহসান, পিএসসি জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং নাসির বিড়ি, কয়লা, পাথর, বালু, ট্রাক ও স্টীল বডি নৌকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281