শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

নাসিরনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন ১৫০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ১৫০ টি পরিবারকে ঈদ উপহার হিসেবে দেয়া মুজিববর্ষে জমিসহ ঘর।
আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় ঘর প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ২৫ এপ্রিল সকাল সাড়ে ১১টায় নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -১ ও সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার। বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক মুরাদ মৃধা, মনির হোসেন, মোজাম্মেল হক সবুজ, আব্দুল মাজিদ, বরুন সরকার, চেয়ারম্যান ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া প্রমূখ।
প্রধান অতিথি বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এম পি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে আশ্রয়হীন প্রথম পুর্নবাসনের উদ্যোগ নেন। জাতির পিতার কন্যা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ১ম সরকার গঠনের পর ১৯৯৭ সালে আশ্রয়হীনদের পূর্নবাসনের জন্য সরকারি অর্থায়নে প্রথম উদ্যোগ হিসেবে গ্রহণ করেন “আশ্রয়ণ প্রকল্প “। জাতির পিতার জন্মশত বার্ষিকীতে তার কন্যা দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাসস্থান নিশ্চয়তার ঘোষণা দেন। সরকারি উদ্যোগে এক সাথে একই দিনে এত সংখ্যক ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমিসহ ঘর দেয়ার নজির পৃথিবীর আর কোথাও নেই।
মুজিব শতবর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ -২ প্রকল্প প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২শতাংশ জমিসহ ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় নাসিরনগর উপজেলায় ১ম পর্যায়ে, ২য় পর্যায়ে এবং ৩য় পর্যায়ে ১৫০ টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। আগামী কাল ২৬ এপ্রিল সারাদেশে ৩২ হাজার ৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর প্রদানের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281