বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শান্তিগঞ্জে তালামীযের কর্মী সম্মেলন অনুষ্ঠিতরোমা–লাজিও ম্যাচে দুর্দান্ত দিবালা, বিশ্বকাপ স্কোয়াডে ফেরানোর দাবি আরও জোরালোজৈন্তাপুরে সংবাদকর্মীকে পথরোধ করে দুর্ধর্ষ ছিনতাই: অস্ত্রের মুখে নগদ অর্থ লুট!ঈদগাহ-মাদ্রাসায় এমপি মিলনের ১৪ লাখ টাকার বরাদ্দ ছাতকে পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামী গ্রেফতারলন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত সুনামগঞ্জের মেয়ে অজন্তা দেব রায়আবারও বাড়লো তেলের দামপ্রতারকদের বিরুদ্ধে জনসচেতনতায় মানবাধিকার সংগঠনের জিডিজাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে এমপি সহ অর্ধশতাধিক আহতধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুল

শান্তিগঞ্জে তালামীযের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, মানুষের পার্থিব জীবন ক্ষণস্থায়ী হলেও আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আখেরাতের চিরস্থায়ী জীবনের জন্য। তাই দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আখেরাতে নাজাত অর্জন করাই একজন মুমিনের মূল লক্ষ্য হওয়া উচিত।

তিনি বলেন, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছাত্রজীবন। কারণ ছাত্রজীবনে যে আদর্শ গ্রহণ করা হয়, মানুষ আমৃত্যু তার ওপরই প্রতিষ্ঠিত থাকে। ছাত্রসমাজকে নবী করিম (সা.)-এর আদর্শে গড়ে তুলতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তালামীযে ইসলামিয়া এমন একটি আদর্শিক সংগঠন, যার ছায়াতলে এসে অসংখ্য মানুষ নববী আদর্শে নিজেদের জীবন গঠন করেছে।

বুধবার (২০ মে) শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শান্তিগঞ্জ উপজেলা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী আরও বলেন, অতীতে এদেশের ছাত্রসমাজ থেকে ইলম, আমল ও আদব দূরে সরিয়ে দেওয়ার নানা অপচেষ্টা হয়েছে। ব্যক্তি ইজমকে ইসলামের বিকল্প হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। অথচ ইসলামে ব্যক্তি ইজমের কোনো স্থান নেই। যারা রাসূল (সা.)-এর আদর্শ বাদ দিয়ে ব্যক্তি ইজম প্রতিষ্ঠা করেছে, তারাই পথভ্রষ্ট হয়েছে।

তিনি বলেন, ছাত্রজীবনে বিশুদ্ধ ইলম অর্জনের কোনো বিকল্প নেই। তবে ইলম অর্জনের পাশাপাশি আখলাকে হাসানাহ অর্জন না হলে সেই ইলম মানুষের কোনো উপকারে আসে না। আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) উদাহরণ দিয়ে বলতেন, “বৃষ্টির পানি বরকতময়। সেটি ফুলের পাপড়িতে পড়লে সুবাস ছড়ায়, আর নাপাক স্থানে পড়লে দুর্গন্ধ ছড়ায়।”

তিনি আরও বলেন, তালামীযে ইসলামিয়া একটি আদর্শবাহী কাফেলা। এ সংগঠনের কর্মীরা বিশুদ্ধ ইলম অর্জনের পাশাপাশি উত্তম চরিত্র দ্বারা নিজেদের জীবন অলংকৃত করবে। আউলিয়ায়ে কেরাম ও সালফে সালেহীনের দেখানো পথে সঠিক ঈমান-আকিদা ছাত্রসমাজের কাছে পৌঁছে দিয়ে দ্বীনের প্রহরী হিসেবে কাজ করে যাবে।

শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মো. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক আহমদ ও সাংগঠনিক সম্পাদক মো. মামুন আহমদের যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আবু তাহির মো. খালিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ, কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুসলেহ উদ্দিন কাওছার, সাবেক সহ-প্রচার সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা মো. ইয়াসিন, সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ, জেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও সম্মেলনে স্থানীয় আলেম-উলামা, শিক্ষাবিদ, সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও বিপুলসংখ্যক তালামীয কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281