1. admin@haworbarta.com : admin :
করোনার কারনে পালিত হচ্ছেনা বিশ্বকবি রবি ঠাকুরের ১৬০ তম জন্মজয়ন্তী- হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

করোনার কারনে পালিত হচ্ছেনা বিশ্বকবি রবি ঠাকুরের ১৬০ তম জন্মজয়ন্তী- হাওড় বার্তা

এনামুল হক ইমন
  • প্রকাশ শনিবার, ৮ মে, ২০২১
  • ২৮৪ বার পড়া হয়েছে

এনামুল হক ইমন কুমারখালী উপজেলা প্রতিনিধি :

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাবনা ও অনন্য সাহিত্য কর্ম সৃষ্টিতে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়ির রয়েছে বিশেষ অবদান । ঠাকুর পরিবারের জমিদারী পরিচালনার জন্য এখানে এসে তিনি ভালোবেসে ছিলেন ছায়াঘেরা নিভৃত পল্লী শিলাইদহকে। কুঠিবাড়ি এবং পদ্মা ও গড়াই নদীর বুকে রচিত হয়েছে কবির সাহিত্য কর্মের শ্রেষ্ঠাংশ। শিলাইদহের কুঠিবাড়ি কবির সাহিত্য কীর্তি ও নানা রচনার সঙ্গী। কবিগুরুর পদস্পর্শে শিলাইদহ গ্রামটি বিশেষ মর্যাদা ও পরিচিতি লাভ করে। আজ কবির ১৬০ তম জন্মজয়ন্তিতে নিস্তব্ধ শিলাইদহের কুঠিবাড়ী।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘হে নূতন’ গানে চির নতুনের মধ্যে দিয়ে পৃথিবীতে তার আগমনের শুভক্ষণকে তুলে ধরেছিলেন। আজ পঁচিশে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্ম জয়ন্তী। করোনা মহামারীতে আজ রবীন্দ্রনাথও যেন ঘরবন্দী। তাঁর প্রিয় শিলাইদহ আজ তালাবন্ধ। রবীন্দ্র ভক্তরা জানান বাইরে সম্ভব না হলেও এই দিনটি যেন ঘরে ঘরে পালিত হয়। এদিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি ও অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে প্রত্নতত্ব অধিদপ্তর বা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শিলাইদহে কোন ঘরোয়া আয়োজনের নির্দেশনাও দেয়নি।

এ বিষয়ে শিলাইদহ কুঠিবাড়ির দায়িত্বরত কাস্টোডিয়ান মোখলেছুর রহমান জানান, করোনা মহামারীর কারনে সারা বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। শিলাইদহের কুঠিবাড়িও লক ডাউনের পর থেকে তালাবন্ধ। এ বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালনের কোন নির্দেশনা আসেনি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca