শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
GG প্যানেলের প্রার্থী মাইনুল ইসলাম পলাশের কৃতজ্ঞতা প্রকাশআগামীকাল আইএইটি নির্বাচন-২০২৬: মুখোমুখি GG ও UC প্যানেল১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউপি চেয়ারম্যান সুজনএনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদে প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনবিশ্বনাথে খাজাঞ্চী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার আহমদ ​শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে লড়ছেন প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনশত কোটি টাকার সেতুর সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধনছাতকে প্রান্তিক কৃষকদের মাঝে ব্র্যাকের পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণজামালগঞ্জে ইয়াবাসহ একজন গ্রেফতারহোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

GG প্যানেলের প্রার্থী মাইনুল ইসলাম পলাশের কৃতজ্ঞতা প্রকাশ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
আইটিইটি নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ প্রচারণা শেষে সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন GG প্যানেলের প্রার্থী মাইনুল ইসলাম পলাশ।
এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনী প্রচারণার পুরো সময়জুড়ে যেভাবে সবাই তাঁর পাশে থেকেছেন, সেই সহযোগিতা ও ভালোবাসা তিনি আজীবন স্মরণ রাখবেন। প্রচারণার ব্যস্ততার কারণে অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং অনেকের আহ্বানে সাড়া দিতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
মাইনুল ইসলাম পলাশ বলেন, সমর্থকদের অকৃত্রিম সহযোগিতা, উৎসাহ এবং নিঃস্বার্থ ভালোবাসা তাঁকে অনুপ্রাণিত করেছে। তিনি ভবিষ্যতেও সবার আস্থা ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চান।
তিনি আরও বলেন, তাঁর অনিচ্ছাকৃত ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে পাশে থাকার জন্য সকলের প্রতি তিনি কৃতজ্ঞ। নির্বাচনকে ঘিরে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি।
শেষে মাইনুল ইসলাম পলাশ সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281