1. admin@haworbarta.com : admin :
নির্বাচনী জয়ের পর তসরিফা ইন্ডাস্ট্রিজে প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনকে শুভেচ্ছা - Haworbarta
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা’র নেতৃত্বে এনামুল- আজমান ➤ হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতকের দায়িত্বে দিলোয়ার-সুজন ➤ মেঘনা নীট কম্পোজিট লিমিটেডে আগুন, এখনো পৌঁছায়নি ফায়ার সার্ভিস ➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ বিশ্বম্ভরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে জিয়াউর-ছফির উদ্দিন ➤ শান্তিগঞ্জে মাদকবিরোধী ঐক্য পরিষদের সঙ্গে ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় ➤ শান্তিগঞ্জে আগাম ধান চাষে ১০দিন ব্যাপী কৃষি মেলা ➤ জগন্নাথপুরে ভূমি অপরাধ মামলায় প্রধান আসামি সাবেক মেম্বার  ইকবাল হোসেন সাজাদ জেলহাজতে-

নির্বাচনী জয়ের পর তসরিফা ইন্ডাস্ট্রিজে প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনকে শুভেচ্ছা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আইটিইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ২০২৬-এর নির্বাচনে জিজি (GG) প্যানেল থেকে শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হওয়ায় তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাব্রিক ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন প্রতিষ্ঠানের সহকর্মী, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা।
প্রতিষ্ঠানের কার্যালয়ে আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানে সহকর্মীরা ফুল দিয়ে তাকে অভিনন্দিত করেন এবং আইটিইটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে জিজি (GG) প্যানেলের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত সবাই নবনির্বাচিত এই নেতার সফলতা কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন বলেন, “অনেকে আমাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আপনাদের প্রতিটি শুভেচ্ছা ও অভিনন্দন আমাকে আরও দায়িত্বশীল করেছে। আন্তরিক ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। দোয়া করবেন, যেন কাজের মাধ্যমে সবার আস্থা ধরে রাখতে পারি।”

তিনি আরও বলেন, জিজি (GG) প্যানেলের প্রতি অ্যালামনাই সদস্যদের যে আস্থা ও সমর্থন রয়েছে, সেই বিশ্বাসের মর্যাদা রক্ষায় তিনি শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca