1. admin@haworbarta.com : admin :
প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে সোহম দাস - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে সোহম দাস

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহম দাস ২০২৫ সালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।

সোহমের এ সাফল্যে বিদ্যালয়, পরিবার ও এলাকাজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সে দিরাই পপুলার লাইব্রেরির স্বত্বাধিকারী শুভ্র দাসের ছেলে।

বৃত্তি অর্জনের পর সোহম তার এ সাফল্যের জন্য বাবা-মা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করে সে সবার কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করেছে।

সোহমের বাবা-মাও ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও সুস্বাস্থ্যের জন্য সকলের কাছে আশীর্বাদ ও দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত বৃত্তি পরীক্ষায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেয়। এ পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের মাধ্যমে সোহম দাস বিদ্যালয়, পরিবার এবং দিরাই উপজেলার জন্য গৌরব বয়ে এনেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca