1. admin@haworbarta.com : admin :
বিশ্বম্ভরপুরে জুলাই শহীদ দিবস পালিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বম্ভরপুরে জুলাই শহীদ দিবস পালিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মসূচির কর্মকর্তা খাইরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সুলতান আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জসিম উদ্দিন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া এবং বৈষম্যবিরোধী আন্দোলনের উপজেলা আহ্বায়ক জুবায়ের আহমদসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ। এ ছাড়া উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়েও জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca