1. admin@haworbarta.com : admin :
যুক্তরাজ্যে এমবিসিএইচবি ডিগ্রি অর্জন জাকারিয়ার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

যুক্তরাজ্যে এমবিসিএইচবি ডিগ্রি অর্জন জাকারিয়ার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান: সুনামগঞ্জের ছাতক উপজেলার কৃতি সন্তান জাকারিয়া ইসলাম যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিদ্যায় এমবিসিএইচবি (MBCH) ডিগ্রি অর্জন করেছেন।

জাকারিয়া উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা কবি শামছুল ইসলামের পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও একাগ্র সাধনার মাধ্যমে জাকারিয়া চিকিৎসাবিদ্যার অন্যতম মর্যাদাপূর্ণ এ ডিগ্রি অর্জন করেছেন। তাঁর এ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার মানুষের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

জাকারিয়ার এই অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীরা। পরিবারের সদস্যরা জানান, চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখাই তাঁর লক্ষ্য। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, কর্মজীবনের সাফল্য এবং দেশ-বিদেশে মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca