

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন কাশিনাথ বৈরাগী। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার পাশাপাশি সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, চরবানিয়ারী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন কাশিনাথ বৈরাগী। এ সময় তিনি কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, যুবসমাজ ও প্রবীণদের সঙ্গে মতবিনিময় করে এলাকার সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।
এছাড়া শিক্ষা সহায়তা, ধর্মীয় অনুষ্ঠান, সমাজকল্যাণমূলক কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত থাকার কারণে সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়েছে বলে স্থানীয়রা মনে করছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, কাশিনাথ বৈরাগী সহজ-সরল, বিনয়ী ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত। মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সুসম্পর্ক বজায় রাখার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তিনি আস্থা অর্জন করেছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে কাশিনাথ বৈরাগী বলেন, “রাজনীতি আমার কাছে ব্যক্তিগত সুবিধা অর্জনের মাধ্যম নয়, মানুষের সেবা করার একটি দায়িত্ব। সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণ আমাকে নির্বাচিত করলে স্বচ্ছতা, জবাবদিহি, পরিকল্পিত উন্নয়ন এবং আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

