1. admin@haworbarta.com : admin :
হাছন রাজা সংস্কৃতি পরিষদের জেলা অভিষেক অনুষ্ঠিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

হাছন রাজা সংস্কৃতি পরিষদের জেলা অভিষেক অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: লোকসংস্কৃতি, ঐতিহ্য ও হাছন রাজার দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মো. ফরিদুল ইসলাম সুহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ওবায়দুল মুন্সী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী। প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন চুন্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন শিপলু এবং প্রবীণ গীতিকার মো. মনসুর আলম তালুকদার।

প্রধান বক্তা মো. সোলেমান হোসেন চুন্নু বলেন, হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ শুধু একটি সংগঠন নয়, এটি একটি সাংস্কৃতিক আন্দোলন। হাছন রাজার গান, দর্শন ও আধ্যাত্মিক চেতনা বাঙালির অমূল্য ঐতিহ্য। লোকজ সংস্কৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের মাঝে এর চর্চা বিস্তারে সংগঠন দেশব্যাপী কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাজাউর রহমান, সহ-সভাপতি বাউল হারুনুর রশিদ, সুরঞ্জিত গুপ্ত রনজু কাব্যতীর্থ ও মহসিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ ও মো. মাইনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. রকিব মিয়া তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক বাউল লাল শাহ, অর্থ সম্পাদক গিলেমান আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আকসানুল হক জুয়েল, প্রচার সম্পাদক খুরশিদ আলম, দপ্তর সম্পাদক শামীম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আবিদ উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ডি. এইচ. নবীন, আইন বিষয়ক সম্পাদক শাফিউল আলম, যুব ও ক্রীড়া সম্পাদক বাবুল লাল আমিরী এবং নির্বাহী সদস্য মো. ওবায়দুল হক মিলন, বাউল সুফিয়ান খান ও মুহাম্মদ আফজাল হোসেন।

বক্তারা বলেন, হাছন রাজার জীবনাদর্শ, লোকসঙ্গীত ও মানবিক দর্শন সংরক্ষণ এবং দেশ-বিদেশে এর প্রসারে সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca