1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে তিন দিন ধরে নিখোঁজ শিশু মারুফ, কাঁদছে পরিবার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শান্তিগঞ্জে তিন দিন ধরে নিখোঁজ শিশু মারুফ, কাঁদছে পরিবার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান : আমার ছেলেটা কোথায়, কেমন আছে—শুধু একবার ফিরে আসুক। ১৩ বছরের শিশু মারুফ আলমের অপেক্ষায় এমনই আকুতি তার মা-বাবার। তিন দিন ধরে সন্তানের কোনো খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় দিন-রাত কাটছে পরিবারটির। স্বজনদের চোখেমুখেও উৎকণ্ঠা, বাড়িজুড়ে নেমে এসেছে নীরবতা।

নিখোঁজ মারুফ আলম সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের ব্যবসায়ী আছির আলম ও সামিয়া বেগম দম্পতির ছেলে। সে চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই বেলা ২টার দিকে নতুন বাড়ি থেকে পাশের চন্দ্রপুর পুরোনো বাড়ির উঠানে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে যায় মারুফ। খেলা শেষে গোসল করে নতুন বাড়ির উদ্দেশে বের হয় সে। কিন্তু এরপর আর বাড়িতে ফেরেনি। সেই থেকে তার কোনো সন্ধান নেই।

সন্তানের ফেরার আশায় পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন। আত্মীয়স্বজনের বাড়ি থেকে শুরু করে বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও কোনো হদিস না পেয়ে অবশেষে গত ৩১ জুলাই শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মারুফের পরিবার। জিডি নম্বর ২৩।

মারুফের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপি রঙের শার্ট ও জিনসের প্যান্ট।

মারুফের মা-বাবার আকুতি, যে বা যারা আমাদের ছেলেকে দেখেছেন, দয়া করে খবর দিন। আমরা শুধু আমাদের সন্তানকে ফিরে পেতে চাই।

কোনো সহৃদয় ব্যক্তি মারুফ আলমের সন্ধান পেলে তার বাবা আছির আলমের ০১৭৮০৭৯৫০৭১ অথবা ভাইয়ের ০১৪০৮-০৭৩৫১৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca