1. admin@haworbarta.com : admin :
মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মেরাজ বিন আশকর

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় ও সাধারণ জনগণকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বাদাঘাট বাজার বণিক সমিতি, সাধারণ জনগণ ও শ্রমিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী, শ্রমিক ও ভুক্তভোগী সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মিয়ারচর খেয়াঘাটে মালামাল পারাপারে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে বাড়তি অর্থ গুনতে হচ্ছে। পাশাপাশি ঘাটে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, হয়রানি নিরসন এবং খেয়াঘাটে মালামাল পারাপারে সুষ্ঠু ও সহনীয় ভাড়া নির্ধারণের দাবি জানান। একই সঙ্গে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে বাদাঘাট বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ও ভুক্তভোগী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca