1. admin@haworbarta.com : admin :
জনপ্রিয়তা ঘিরে অপপ্রচার, দাবি বিএনপি নেতা কামালের - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

জনপ্রিয়তা ঘিরে অপপ্রচার, দাবি বিএনপি নেতা কামালের

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩৯ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বহিষ্কারের আবেদনের ঘটনায় স্থানীয় বিএনপির রাজনীতিতে আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা বলে দাবি করেছেন কামাল উদ্দিন।

কামাল উদ্দিনের দাবি, আসন্ন জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি, এলাকায় গণসংযোগ ও তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলের একটি অংশ তাঁকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে তাঁর বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে।

তিনি বলেন, ২০০৯ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। দীর্ঘদিন কলিম উদ্দিন মিলনের নেতৃত্বে দলের বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ২০১৩ সালে কলিম উদ্দিন মিলনের সঙ্গে আকিল কমিউনিটি সেন্টারে বড় পরিসরে ইফতার মাহফিল আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি।

কামাল উদ্দিনের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের প্রতি ভূমিকার মূল্যায়ন হিসেবে কলিম উদ্দিন মিলন তাঁকে জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেন। এরপর থেকে ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে কাজ করে আসছেন তিনি।

জাতীয় নির্বাচনে নিজ কেন্দ্রসহ জাউয়া বাজার ইউনিয়নে কলিম উদ্দিন মিলন বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বলেও জানান কামাল উদ্দিন।

আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সামাজিক জীবনে বিভিন্ন রাজনৈতিক মতের মানুষের সঙ্গে ছবি থাকা বা যোগাযোগ থাকতেই পারে। তবে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মসূচিতে তাঁর অংশগ্রহণের ছবি দেখানো যাবে না। তিনি বলেন, ‘আমি বিএনপির রাজনীতি করি এবং বিএনপির আদর্শ বুকে লালন করি।’

বিএনপির কয়েকজন নেতাকর্মীকে গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। তাঁর দাবি, এসব অভিযোগ সত্য নয়। নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

কামাল উদ্দিনের আরও অভিযোগ, তাঁর কথোপকথনের কিছু অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত বা কারসাজি করে বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার করে কাউকে রাজনৈতিকভাবে হেয় করা গ্রহণযোগ্য নয়। কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার না করতে গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

কামাল উদ্দিন বলেন, ‘মিথ্যা, অপপ্রচার কিংবা ষড়যন্ত্র করে জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের রাজনীতি বন্ধ করা যাবে না।’ দলের আদর্শ, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন থেকে বঞ্চিত করা বা নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্যে কোনো ষড়যন্ত্র করা হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন বলেও জানান কামাল উদ্দিন। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ বিষয়ে বিভ্রান্তি না ছড়িয়ে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।

নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আমি বিএনপির একজন কর্মী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করে যাব।’

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca