1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে উপজেলা আওয়ামীলীগের সাথে ছাত্রলীগের পরামর্শ সভা-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে উপজেলা আওয়ামীলীগের সাথে ছাত্রলীগের পরামর্শ সভা-হাওড় বার্তা

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

 

জেলার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

আজ ২৬ মে বুধবার বিকেলে নাসিরনগর ডাক বাংলো মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহম্মদ এর সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী এর সঞ্চালনায় ছাত্রলীগের তৎপরতা বৃদ্ধির লক্ষে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, প্রচার সম্পাদক মোঃ লতিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অরুণ ভট্টাচার্য, আওয়ামীলীগ নেতা মোঃ হাকিম রাজা, রাশেদ চৌধুরী, যুবলীগের সভাপতি অঞ্জন কুমার দেব, যুবলীগ নেতা রায়হান আলী ভূইয়া, যুবলীগ নেতা ভানু দেব, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক (১) নির্মল চৌধুরী, যুগ্ম আহবায়ক ( ২) মোঃ সাখাওয়াত হোসেন প্রমূখ। সভায় নাসিরনগর উপজেলার অভিভাবক ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি, ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন এর ১৪২ তম এসেম্বলি অনুষ্ঠানে অংশ গ্রহণ করার শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন এবং দীর্ঘায়ু কামনা করেন। পরামর্শ সভায় নাসিরনগর উপজেলা ছাত্রলীগ, কলেজ শাখা ছাত্রলীগ সহ ইউনিয়ন শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca