1. admin@haworbarta.com : admin :
ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ১ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ১

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ঝড়ে কবলে পড়ে নৌকা চালক মো. হারিছ মিয়া (২৪) নিখোঁজ রয়েছেন।

সোমবার (৩১ মে) সকাল আটটার দিকে বারেকটিলা সংলগ্ন যাদুকাটা নদীতে ঘটনাটি ঘটে।

মোঃ হারিছ মিয়া উপজেলা উত্তর বড়দল ইউনিয়ন বড়ঘোফ টিলার নুর ইসলামের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান, যাদুকাটা নদীতে বারেক টিলা থেকে লাউড়েরগড় বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় বিভিন্ন স্থানে মানুষ পারাপার করে আসছিল হারিস মিয়া। যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলে প্রবল স্রোত থাকার পরেও আজ সকালে লাউড়েরগড় এলাকা থেকে চারজন যাত্রী নিয়ে বারকটিলায় আসার সময় যাদুকাটা নদীর মধ্যে গেলেই প্রচণ্ড বাতাস শুরু হলে নৌকায় থাকা হারিসও তার সহযোগী সাত্তারসহ আরও দুইজন নৌকা উলটে যাওয়া উপক্রম হলে নদীতে ঝাঁপ দেয় তারা। পরে সবাই সাঁতরে পাড়ে উঠতে পারলেও হারিস মিয়া এখনও নিখোঁজ রয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিখোঁজের সহকারী সাত্তার মিয়া।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল লতিফ তরফদার জানান, উক্ত ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসকেও জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca