1. admin@haworbarta.com : admin :
ছাতকে স্বাস্থ্যবিধি লঙ্গন,শিক্ষকদের মিলন মেলা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ছাতকে স্বাস্থ্যবিধি লঙ্গন,শিক্ষকদের মিলন মেলা

হাসান আহমদ
  • প্রকাশ রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৫২ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছাতকে লকডাউনে শিক্ষকদের মিলন মেলা ও স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসায়ী প্রতিষ্ঠান মধুবনে সামাজিক অনুষ্ঠান।

শুক্রবার (৩০জুলাই) বিকেলে উপজেলার জাউয়াবাজারে মধুবন ব্যবসায়ী প্রতিষ্ঠান কবি নজরুল পরিষদের সভাপতি ইমন শরীফ ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ায়, স্বাস্থ্য বিধি না মেনে লকডাউন অপেক্ষা করে, অর্ধশতাধিক লোক সমাগম হয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এই অনুষ্ঠানের ছবি যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন তারা।সিলেট-সুনামগঞ্জ রোডের পাশে জাউয়াবাজারে প্রশাসনের টহল জোরদার থাকলেও মধুবন নামে ব্যবসায়ী প্রতিষ্ঠানে এরকম মানুষ জড়ো হয়ে স্বাস্থ্য বিধি না মেনে অনুষ্ঠান করার অনুমতি পেলেন কোথায় এ নিয়ে জনমনে নানান প্রশ্ন জাগে।

 

গত বৃহস্পতিবার ২৯ জুলাই সমতা স্কুল এন্ড কলেজ শিক্ষকদের এক মিলন মেলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রভাষক মোশাররফ হোসেন ফেসবুকে পোস্ট করেন। সেখানে ১০-১২ জনের মধ্যে কারো মুখে মাক্স ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ভাইরাল হওয়ায় পর অনেকেই বিভিন্ন মন্তব্য করছেন ।

 

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে ও শিক্ষকদের বেতন দিচ্ছে সরকার। শিক্ষকরা যেখানে মানুষকে সচেতন করবেন সেখানে তারা নিজেই আইন ভঙ্গ করছেন। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান এ উপজেলার সচেতন মহল। ছাতক উপজেলার জবা বাজার ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদুর রহমান বলেন, মধুবনের অনুষ্ঠানের বিষয়টি আগে অবগত ছিলাম না।

 

উপজেলা শিক্ষা কর্মকর্তা পুলিন রায় বলেন সমতায় স্কুল এন্ড কলেজের শিক্ষকদের মিলনমেলার বিষয়টি আমি জানিনা। খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca