বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গোলাপগঞ্জে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভাসুনামগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী ফোরামে সহ-সভাপতি মুফতি মঈনুল হক মমিনসুনামগঞ্জ শিক্ষক ফোরামে যুগ্ম সম্পাদক হলেন প্রভাষক মাও. আতিকুল হকশান্তিগঞ্জে সড়কে বাস চাপায় যুবকের প্রাণহানী জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সহযোগিতার আশ্বাস পুলিশেরসিলেটে মোটর চালক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিতদিরাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন-সম্পাদক ইমরানজটিল সিজারে আস্থার নাম ডাঃ লিপিকাকেশবপুর ক্রিকেট ক্লাবে নতুন কমিটি ঘোষণা

ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদায় ৪৬তম জাতীয় শোক দিবস পালিত

মহি উদ্দিন আরিফ
  • প্রকাশ রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৪২ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানের সভাপতিত্বে দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া, জয়শ্রী ্ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম পলাশ প্রমুখ। সভা শেষে শোক দিবস উপলক্ষে গান, কবিতা ও ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এদিকে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল শেষে ভার্চ্যুয়ালি আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ ১ আসনের এমপি মোয়া্েজ্জম হোসেন রতন। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র সরকার, সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দিদার প্রমুখ। এসময় উপজেলার ছয়টি ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীরাও ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন। দোয়া মাহফিল ও ভার্চ্যুয়ালি সভার সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. নাজিম উদ্দিন তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মজুমদার, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।

#

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281