1. admin@haworbarta.com : admin :
ধর্মপাশায় শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় স্টিল বডি নৌকা প্রদান - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ধর্মপাশায় শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় স্টিল বডি নৌকা প্রদান

মহি উদ্দিন আরিফ
  • প্রকাশ রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৩৬ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বিদ্যালয় ও কলেজে বর্ষাকালে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি স্টিলবডি নৌকা প্রদান করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সামনে মনাই নদীতে এ ট্রলারের শুভ উদ্বোধন করেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। এতে করে রাজাপুর, রায়পুর, হিজলা ও বালিজুড়ি গ্রামের শিক্ষাথর্ীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ৩ লাখ টাকা ব্যয়ে এ ট্রলার উদ্বোধনের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ইউএনও মো. মুনতাসির হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর  রহমান প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca