1. admin@haworbarta.com : admin :
লাফার্জ হোলসিমের ৬ কর্মকর্তার বিরুদ্ধের প্রতারণা মামলা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

লাফার্জ হোলসিমের ৬ কর্মকর্তার বিরুদ্ধের প্রতারণা মামলা 

হাসান আহমদ
  • প্রকাশ সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২২০ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানার ৬ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। কোম্পানির সিইও মিঃ ইয়াংরেকিম সহ প্লান্ট ম্যানেজার হারপাল সিং, এইচ আর এন্ড লিগ্যাল ডাইরেক্টার মিজানুর রহমান, প্লান্ট এডমিন ম্যানেজার এনামুল হক, প্লান্ট এডমিন এসিস্টেন ম্যানেজার ইয়াকুব আলী, সিবিএ সভাপতি আনোয়ার হোসেনসহ ৬ জনকে আসামী ক‌রে এ মামলা দায়ের করা হয়।

গত (৩১ আগষ্ট) সিলেট অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম‌্যাজিষ্ট্রেট আদালতে ২৩ পরিবহন শ্রমিকদের পক্ষে মামলাটি দায়ের করেন হেলাল আহমদ। তিনি সিলেটের বিমানবন্দর এলাকার হাবিবুর রহমানের পুত্র ও লাফার্জ হোলসিমের পরিবহন শ্রমিক নেতা। এ মামলাটি তদন্তের জন্য আদালত কর্তৃক পিবিআইকে নির্দেশ দেয়া হয়েছে।

জানা যায়, ছাতকস্থ লাফার্জ হোলসিম সিমেন্ট কোম্পানী লিমিটেডের কর্মরত ২৩ পরিবহণ শ্রমিক ২০১৩ সালের ৯ ডিসেম্বর চট্রগ্রাম ২য় শ্রম আদালতে ২৩টি শ্রম আইনে (আইআর) মামলা (নং-৩০-৫২/১৩) দায়ের করেন। এর প্রেক্ষিতে চট্রগ্রামের ২য় শ্রম আদালতের বিচারক এক আদেশে দেন। এতে বলা হয়, পরিবহন শ্রমিকদের চাকুরিতে যোগদানের সুযোগ প্রদানসহ চাকুরী সংক্রান্ত সকল সুযোগ সুবিধা বহালরেখে মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত কোন বকেয়া ভাতাদি থাকলে তাও পরিশোধ করার জন্য।

কিন্তু আদাল‌তের রায় দীর্ঘ ৩ বছ‌র অতিবাহিত হলেও বাস্তবায়ন হয়নি। শ্রমিক‌দের স‌ঙ্গে লাফার্জ কোম্পানী দফায়-দফায় বৈঠক কর‌েও কোনো সুরাহা হয়নি।

এ বিষয়ে লাফার্জের বিরুদ্ধে শ্রমিকদের পক্ষে আরেকটি কোর্ট অফ কন্টেম মামলা করা হয়েছিল।

সর্বশেষ (গত ২৭ আগষ্ট) সিলেটে লাফার্জের সেলস অফিসে শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন লাফার্জের উর্ধতন কর্মকর্তারা। এ বৈঠকেও শ্রমিকদেরকে বিষয়ে কোনো সুরাহা না দিয়ে উল্টো তা‌দের বিরু‌দ্ধে দায়েরি মামলাগুলো দ্রুত প্রত‌্যাহা‌রের কথা বলে শ্রমিকদের হুমকি দেওয়া হয়েছে বলে মামলার বাদী জানিয়েছে।##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca