1. admin@haworbarta.com : admin :
কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামীলীগ নেতার অশ্লীল ভিডিও নিয়ে তোলপাড় - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামীলীগ নেতার অশ্লীল ভিডিও নিয়ে তোলপাড়

কে এম শহীন রেজা
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও দৌলতপুর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রশীদ বাবলুর অশ্লীল ভিডিও ফাঁস হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) রাতে আপত্তিকর ও অশ্লীল এ ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে দৌলতপুরে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে। আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বলেন, এমন নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে ব্যক্তি বাবলুর অনৈতিক কর্মকাণ্ডের দায় আওয়ামী লীগ নেবে না। এর দায় অভিযুক্ত ব্যক্তিকেই নিতে হবে।

ভিডিওতে দেখা গেছে, দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঝাউদিয়া এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও দৌলতপুর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রশীদ বাবলু একটি কক্ষে ১৫-১৬ বছর বয়সী এক মেয়ের সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত রয়েছে। ওই কক্ষের জানালা দিয়ে কেউ আওয়ামী লীগ নেতার আপত্তিকর কর্মকান্ডের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

দৌলতপুরের বিভিন্ন বাজার, চায়ের দোকান ও উপজেলা পরিষদ চত্বরসহ সর্বত্র চলে আওয়ামী লীগ নেতা আব্দুর রশীদ বাবলুর অশ্লীল কর্মকান্ডের ভিডিও নিয়ে আলোচনা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, আব্দুর রশীদ বাবলুর চারিত্রিক ত্রুটি আগে থেকেই রয়েছে। যার কাছে একটি বাচ্চা মেয়ে নিরাপদ না তারা আবার জনগণের সেবক হয় কিভাবে তা ভেবে পাইনা। বাবলুর এই নৈতিক অবক্ষয় মেনে নেয়া যায় না।

রিফাইতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু বলেন, আমিও অশ্লীল ভিডিওটি দেখেছি। তার মত (আব্দুর রশীদ বাবলু) একজন দায়িত্বশীল প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়াম্যানের কাছ জনগণ এটা প্রত্যাশা করে না। আপত্তিকর ভিডিওটি দেখার পর থেকে আমি চরম ক্ষুব্ধ ও মর্মাহত।

দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন বলেন, আমি জেলা আওয়ামী লীগের একটি জরুরি মিটিংয়ে আছি। এ বিষয়ে পরে কথা বলবো। এ বিষয়ে কথা বলার জন্য রিফাইতপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশীদ বাবলু’র সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca