মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

মাতৃজগত পত্রিকার সুনামগঞ্জ অফিস উদ্বোধন

হাসান আহমদ
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭১ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ঢাকা থেকে বহুল প্রচারিত জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সুনামগঞ্জ জেলা ব্যাুরো অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৮ সেপ্টেম্বর শনিবার সুনামগঞ্জের প্রবেশ দ্বার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে আশরাফুর রহমান কনফারেন্স টাওয়ারের তৃতীয় তলায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

দৈনিক মাতৃজগতের সুনামগঞ্জ জেলা ব্যাুরো প্রধান এ. আর. সায়েমের সভাপতিত্বে ও আশরাফ চৌধুরীর তত্বাবধানে এবং দৈনিক মাতৃজগত পত্রিকার সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি এম. এইচ. খালেদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও মাতৃজগত টিভির চেয়ারম্যান খাঁন সেলিম রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাতৃজগত টিভির পরিচালক শাহিন আলম ভূইয়া ও মোজাম্মেল হক চৌধুরী শওকত।

স্থানীয় ছৈলা আফজালাবাদ ইউনিয়ের চেয়ারম্যান গয়াছ আহমদ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাকির আমিন, সুনানমগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, দেলোয়ার হোসেন ওয়ারিছ, আবিদুর রহমান আঙ্গুর, মগলাগাও ইউনিয়ের সাবেক ইউপি রফিকুল ইসলাম মামুন, মাতৃজগতের স্টাফ রিপোর্টার আজিজুল হক রানা, ফটো সাংবাদিক মিজান তালুকদার, স্থানীয় মুরব্বী বদর উদ্দিন, রিয়াজ মার্কেটের পরিচালক রুমেল আহমদ জমিদার, নেছার আহমদসহ স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাকির আমিন ও চেয়ারম্যান গৈয়াছ আহমদকে সুনামাগঞ্জ জেলা ব্যাুরো অফিসের উপদেষ্টার দায়ীত্ব প্রদান করেন খাঁন সেলিম রহমান।

তিনি বলেন, প্রয়াত রাষ্টপ্রতি জিল্লুর রহমানের দেওয়া নাম দৈনিক মাতৃজগত পত্রিকা দেশ ও দেশের মানুষের কথা বলে। সত্য উদঘাটনে ও দেশ এবং মানুষের কাজে নিয়োজিত দৈনিক মাতৃজগত পত্রিকার সংবাদ কর্মীদের পাশে সব সময় তিনি আছেন।

উপস্থিত অতিথিবৃন্দ দৈনিক মাতৃজগত পত্রিকার উত্তর উত্তর সফলতা কামনা করেন। ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাকির আমিন বলেন, সংবাদ কর্মীদের দায়ীত্ব হচ্ছে সত্য উদঘাটন করা। যুকিপূর্ন এই পেশাকে চেলেন্জ হিসেবে নিয়ে কাজ করতে হবে। যেকোন প্রতিষ্টান ছোট থেকেই বড় হয় ঠিক তেমনি সাংবাদিকরাও পর্যায়ক্রমে ভাল কাজের মাধ্যমে অনেক দুর এগিয়ে যাবে। তিনি এই পত্রিকার সফলতা কামনা করে সম্পাদক খান সেলিম রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656