1. admin@haworbarta.com : admin :
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় ধর্মপাশার ৩ জন নিহত  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় ধর্মপাশার ৩ জন নিহত 

মহি উদ্দিন আরিফ
  • প্রকাশ শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮১ বার পড়া হয়েছে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

নেত্রকোনার চল্লিশায় ট্রাকের সঙ্গে মাছবাহী পিকআপের সঙ্গে ধাক্কা লেগে ধর্মপাশায় ৩ জনের ও বারহাট্টার ১জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) শেষ রাতে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামক স্থানে নেত্রকোনা-ময়মনসিংহ বিশ্বরোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে নিহত তিন জনের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামে ।নিহতরা হলেন রনি মিয়া, জনি মিয়া ও তোফাজ্জল। নিহত রনি মিয়া ও জনি মিয়া গাছতলা বাজারের মাছ ব্যাবসায়ী সবুজ মিয়ার ছেলে ও নিহত তোফাজ্জল শফিকুলের ছেলে। পিকআপ চালক আবুচানের বাড়ি বারহাট্টা।এ সময় গাড়িতে থাকা জনি মিয়া গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া পথে তিনি মারাজান। উল্লেখ্য জনি মিয়া নিহত রনি মিয়ার আপন ছোট ভাই।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে শনিবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজার থেকে মাছ বহনকারী একটি পিকআপভ্যান ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পিকআপভ্যানটি বাগড়া নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। মুমূর্ষু অবস্থায় পিকআপ চালক আবুচানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজনের দেয়া খবরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা আক্তার জানান, নিহতদের লাশ শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ী নেওয়া হয়েছে ও অপর লাশটি ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে রয়েছে।ময়নাতদন্তের পর নিহতদের নিজ নিজ স্বজনদের নিকট বুঝিয়ে দেওয়া হবে।

#

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca