1. admin@haworbarta.com : admin :
মহাসিং নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

মহাসিং নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

ইকবাল হুসাইন
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৩ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি 

❝সুজন বন্ধুরে, আরে ও-বন্ধু/ গাঙে নয়া পানি/ আমার কি আর সাধ ছিল না/ খেলতাম নাও দৌড়ানি/ সুজন বন্ধুরে…।’ ‘সুজনবন্ধু’খ্যাত সিলেটের গীতিকবি শফিকুন নূরের গানের এই চরণে হাওড় কিংবা নদীতে নৌকাবাইচের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। গানের কথায় আছে বিরহ-বেদনাকাল। তেমনই করোনাকালে বাইচের আয়োজন না হওয়া যে সেই বিরহ-বেদনারই মতো।

শান্তিগঞ্জ উপজেলা অধীন সলফ গ্রামে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।  সলফ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মহাসিং নদীতে বিশাল এক নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে সলফ গ্রামবাসী। লাখ মানুষের ঢল অনেক দূরদূরান্ত থেকে মানুষ এসেছে প্রিয় নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ কারার জন্য এবং আনন্দঘন পরিবেশ তৈরী করা হয়েছে । নানা রঙের পোশাকে বাইচে অংশ নেন প্রতিযোগিরা। ঢাক–ঢোলসহ নানা বাদ্যের তালে তালে ছিল সারিগান। নানা বর্ণে, আনন্দে-উল্লাসে বেশ জমে ওঠে বাইচ।

এই বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতাটি আয়োজন করেন সলফ গ্রামবাসী এবং এতে উপস্তিত ছিলেন, সলফ গ্রামের মুরুব্বি বৃন্দগন এবং শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আক্তার উজ জামান সাহেব এবং শান্তিগঞ্জ উপজেলার চেয়ারম্যান জনাব,ফারুক আহমেদ সাহেব, ভাইস চেয়ারম্যান জনাব, নূর হুসেন সাহেব পূর্ব বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জনাব,নূর কালাম সাহেব,দরগা পাশা ইউনিয়নের চেয়ারম্যান জনাব, মনির উদ্দিন সাহেব সহ আর অনেক গন্যমান্য ব্যাক্তিগন উপস্তিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca