1. admin@haworbarta.com : admin :
আলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র খাদ্য সমগ্রী বিতরণ,, হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

আলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র খাদ্য সমগ্রী বিতরণ,, হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে

 

 হাওড় বার্তা 

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে বন্ধ রয়েছে সব ধরনের ব্যবসা,বানিজ্য ও যোগাযোগ ব্যবস্থা। স্থবির জনপদে গৃহবন্দী কর্মহীন হয়ে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। কোনোমতে দিনযাপন করছেন তারা।

অমন অবস্থায় মানুষ মানুষের জন্য’ এই মানবিক মূল্যবোধকে ধারন করে কর্মহীনদের পাশে দাঁড়িয়েছেন- সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সংগঠনটি।

আলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে উদ্যোগ চলমান করোনা পরিস্থিতিতে  পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে পবিত্র রমজান উপলক্ষে গরীব ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার(১৯ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও  ইউনিয়নের বীরগাঁও গ্রামের ৫০ টি গরীব অসহায় পরিবারের মাঝে ১ মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাউল ১০ কেজি,আলু ৫ কেজি, পেঁয়াজ ৫ কেজি,রসুন ১ কেজি, তেল ৫ লিটার, ছানা ৫ কেজি, ডাউল ৫ কেজি, লবন ২ কেজি, চিনি ২ কেজি, ময়দা ২ কেজি, হলুদ ৫০০ গ্রাম, মরিচ ৫০০ গ্রাম, ধনিয়া ৫০০ গ্রাম, জিরা ৫০০ গ্রাম, চা ২০০ গ্রাম, দুধ ৫০০ গ্রাম ও ১ টি সাবান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এবং আলী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি মোঃ শাহরিয়ার এর সভাপতিত্বে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আলী’ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি মোঃ মাসুম আহমদ, মোঃ রাসেল মিয়া, ফকরুল ইসলাম ও সামসুল হক প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca