1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে একই রাতে ৩টি ঘরে সিঁধেল চুরি - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

বিশ্বনাথে একই রাতে ৩টি ঘরে সিঁধেল চুরি

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় ফের নতুন করে পুরনো কায়দায় সিঁধেল চোরের উপদ্রব বেড়েছে।

এক সময় সিঁধেল চোরদের যন্ত্রনায় অতিষ্ঠ ছিলেন গ্রাম-গঞ্জের মানুষ। তারা সিঁধকাঠি দিয়ে মাটির দেওয়ালে গর্ত-সুড়ঙ্গ করে, বুদ্ধিমত্তা আর সাহস কাজে লাগিয়ে গোপনে প্রবেশ করে মালামাল নিয়ে যেত।

তাদের নিয়েও আছে ব্যঙ্গাত্মক নানা ছন্দ-ছড়া।
সময়ের সাথে বিলুপ্তির খাতায় ওঠে সিঁধেল চুরি। যুগের সাথে তাল মিলিয়ে অভিনব পন্থা বেছে নেয় চোরেরা।

জানা গেছে, গত সোমবার (৪ অক্টোবর) রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে একই রাতে ৩টি ঘরে হানা দেয় সিঁধেল চোর।

সিঁধকাঠি দিয়ে তারা নিয়ে যায় নগদ টাকা, মোবাইল ফোন, হাড়ি-পাতিল, কাপড় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।

গ্রামের নিয়াজ আলীর মেয়ে স্বামী পরিত্যাক্তা রাবিয়া বেগমের ঘর থেকে নেয় দুটি মোবাইল ফোন, হাড়ি-পাতিল, তৈল, পিঁয়াজ। মৃত আবদুর রাজ্জাকের ছেলে এনামুল হকের ঘর থেকে একটি মোবাইল ফোন, টর্চ লাইট, নগদ ৭ হাজার টাকা, নতুন জামা-কাপড় ও মৃত সাজিদ আলীর ছেলে আবদুর রহিমের ঘর থেকে একটি মোবাইল ফোন, টর্চ লাইট ও নগদ ১৬০ টাকা নিয়ে যায় সিঁধেল চোরেরা।

রাবিয়া বেগম জানান, রাত ১২ পর্যন্ত আমরা দুইবোন জেগে ছিলাম। পরে ঘুমিয়ে পড়ি। সকালে জেগে দেখি ঘরের জিনিসপত্র অগোছালো ও রান্না ঘরের বেড়ায় বড় ছিদ্র করা। সিঁধেল চোরেরা আমাদের ঘর খালি করে সব নিয়ে গেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca