1. admin@haworbarta.com : admin :
আনোয়ারায় হাতির আক্রমণে ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যক্তি নিহত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

আনোয়ারায় হাতির আক্রমণে ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যক্তি নিহত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১৩০ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি,

চট্টগ্রামের আনোয়ারার হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) ভোর রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড়ের গুয়াপঞ্চক গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত লোকটির আনুমানিক বয়স (৫৫)। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ সকাল ১০ টায় লাশটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সোলাইমান জানান, রাতে এলাকায় দেয়াং পাহাড় থেকে ৩ টি হাতি এসে মানুষের বসতঘর ভাঙচুর ও জমির ফসলের ক্ষতি করেছে। এ সময় একজন লোকের চিৎকার শুনতে পাওয়া যায়। সকালে এলাকাবাসী রাস্তার পাশে খেতে এই মানসিক ভারসাম্যহীন লোকটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে হাতির আক্রমণে লোকটি মারা গেছে।

স্থানীয়রা জানায়, সোমবার ভোর রাত ৩ টায় দেয়াং পাহাড় থেকে ৩ টি হাতি লোকালয়ে ঢুকে পড়ে। এসময় হাতি ৩ টি শাহ আহমদের বাড়ি আবদুর রশিদের ঘর ভাঙচুর করে। পরে হাতি ৩ টি ক্ষেতের ফসলও নষ্ট করে। এসময় এলাকার লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী আরও জানায়, হাতির দলটি চলে যাওয়ার সময় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত লোকটিকে সামনে পেয়ে হামলা চালিয়ে মেরে ফেলে।

আনোয়ারা থানার (ওসি) দিদারুল ইসলাম সিকদার বলেন, বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় এক মানসিক ভাসাম্যহীন ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca