1. admin@haworbarta.com : admin :
তালায় দুঃসাহসিক চুরি ২৪ ঘন্টার মধ্যে মুলহোতা সহ আটক দুই,চোরাই মাল উদ্ধার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে লুট হওয়া মোবাইলে হত্যার রহস্য উদঘাটন ➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময়

তালায় দুঃসাহসিক চুরি ২৪ ঘন্টার মধ্যে মুলহোতা সহ আটক দুই,চোরাই মাল উদ্ধার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ১৪২ বার পড়া হয়েছে

বি এম বাবলুর রহমান তালা(সাতক্ষীরা)প্রতিনিধি::

তালায় দুটি দোকানে দুধর্ষ চুরির পরে পুলিশের অভিনব কৌশলে চব্বিশ ঘন্টার মধ্যে আন্তজেলা দুধর্ষচোর দলের দু সদস্য গ্রেপ্তার করেছে তালা থানা পুলিশ। এসময় চুরি যাওযা দুটি মোবাইল ও টাকা উদ্ধার করা হয়।
নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবু জিহাদ ফকরুল আলম খাঁন সহ তালা থানা পুলিশ সহগোটা পুলিশের ভাবমুর্তি তালাবাসির নিকট উজ্জল হয়েছে। তালা থানার নবাগত অফিসার ইনচার্জ গত ৫ অক্টোবর যোগদান করেন। তিনি যোগদানের ৫ দিনের মাথায় ১১ অক্টোবর দিবাগত ভোর রাতে ১২ অক্টোবর চুরি সংঘটিত হয়।
অজ্ঞাত আসামিদের নাম উল্লেখ করে তালা থানায় মামলা দায়ের করেন ব্যাবসায়ী মনিরুল ইসলাম তালা থানার মামলা নং ৫ তারিখ ১২-১০- ২০২১ ধরা ৪৬১/৩৮০।
তালা উপশহরের শ্যামল কসমেটিকস্ মালিক অমল দত্ত ও মনিরুল ইসলাম মনির দোকান থেকে নগত দুলক্ষ টাকা ও মালামাল সহ ৪ লক্ষ টাকার মালামাল চুরি হয়।তালা উপশহরের প্রানকেন্দ্রে দুটি দোকানে দুধর্ষচুরি সংগঠিত হওয়ায় পুলিশ প্রশাসন বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়।
পুলিশ জানায়, প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে আন্তঃজেলা চোর চক্রের মুল হোতা মোঃ শফিকুল ইসলাম বাবু ( ৪০) পিতা মৃত্যু আব্দুর রব মোল্যা গ্রাম শুয়োখোলা থানা অভয় নগর জেলা যশোর, তার নিজবাড়ি থেকে গতরাতে গ্রেপ্তার করে, এবং অপর সদস্য মোঃ অলিয়ার মোল্যা ( ৪৫) পিতা আব্দুস সামাদ মোল্যা কে গ্রাম দিঘীরপাড় থানা মোকসেদপুর জেলা গোপালগজ্ঞ কে যশোর কোতোয়ালী থানার বস্তি এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কৃত আসামীদের নিকট থেকে চুরি হওয়া ১২ হাজার টাকা চোরাই বিকাশ ব্যাবসার ককাজে ব্যাবহারিত দুটি মোবাইল ফোন উদ্ধার করেন।
এই অভিযানে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন, ওসি তদন্ত আবুল কালাম আজাদ, এস,আই কাওছার, এ,এস,আই শামীম, এ,এস,আই আরশাফুল ইসলাম সহ পুলিশের একটি চৌকস টিম দিবারাত্র অভিযান পরিচালনা করে দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করায় তালা বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েত আকবর সাধারন সম্পাদক সুর্য্যকান্তপাল সহ সকল ব্যাবসায়ী সহ তালাবাসির পক্ষ থেকে পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca